মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়া থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলিসহ কামাল হোসেন (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫সেপ্টেম্বর) সকালে তাকে আটক করা হয়।
আটক কামাল বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আবু সিদ্দিকের ছেলে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা জানান, অস্ত্র বেচাকেনার গোপন খবরে, কলারোয়া উপজেলার কিসমত- ইলিশপুর গ্রামস্থ মিস্ত্রীর মোড়ে জনৈক মুক্তার হোসেনের মুদি দোকানের সামনে সাতক্ষীরা হতে যশোর গামী মহাসড়কে চেকপোস্ট ডিউটি পরিচালনাকালীন সময়ে কামাল হোসেনের দেহ তল্লাসী চালিয়ে দেশীয় ওয়ান শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় কামাল হোসেনকে আটক করা হয়।
এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
