ঢাকাThursday , 15 September 2022
  • অন্যান্য

যশোর বেনাপোল সীমান্তে ইয়াবা, গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল সহ পাচারকারী আটক।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোর জেলার বেনাপোল সীমান্ত এলাকা থেকে পাঁচ হাজার পিস ইয়াবাসহ সোহাগ হোসেন (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে যশোর বেনাপোল হাইওয়ের কাগজপুকুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সোহাগ শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল এলাকার মৃত মহর আলীর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর বাজার এলাকা দিয়ে ইয়াবা ট্যাবলেটের একটি চালান পাচার হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালিয়ে নম্বরবিহীন একটি এলিয়ন প্রাইভেট কারসহ সোহাগ হোসেনকে আটক করে। পরে প্রাইভেট কারটিতে তল্লাশি চালালে সেখান থেকে পাঁচ হাজার পিস ইয়াবা, চার কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আটক সোহাগ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।