রিফাত হোসেন – আক্কেলপুর উপজেলা প্রতিনিধি:(জয়পুরহাট)
সারাদেশের ২১ লক্ষ শিক্ষার্থীর ন্যায় জয়পুরহাটের আক্কেলপুরে
শান্তিপূর্ণ পরিবেশে কাঙ্খিত এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) আক্কেলপুর উপজেলার ৮ টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মকবুল হোসেন এর মাধ্যমে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় আক্কেলপুর উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা যথেষ্ট পরিমান ভালো ।প্রথম দিনে পরীক্ষায় উপস্থিতি ছিল শতভাগ ভালো।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও (ইউএনও)
এস,এম হাবিবুল হাসান এর সার্বিক ব্যবস্থাপনায় অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার, আক্কেলপুর এফ ইউ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, আক্কেলপুর এফ ইউ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, তিলকপুর উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
