ঢাকাThursday , 15 September 2022
  • অন্যান্য

এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন অঞ্জনা খান মজলিস

admin
September 15, 2022 8:07 pm
Link Copied!

 

মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি

দেশজুড়ে শুরু হলো আজ বহুল প্রত্যাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা। দীর্ঘদিন পর আবারও পরীক্ষার স্বাদ নিচ্ছে শিক্ষার্থীরা।

আজ ১৫/০৯/২০২২ইং বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে নেত্রকোণা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় ও নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি পরীক্ষাকেন্দ্রের সার্বিক প্রস্তুতি ও পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় নেত্রকোণা জেলার সর্বমোট ৭৯ টি কেন্দ্রে মোট ২৭ হাজার ৮৭৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। যার মধ্যে এসএসসি পরীক্ষার্থী ২১ হাজার ৯১১ জন, দাখিল পরীক্ষার্থী ৩ হাজার ৩৫ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ২ হাজার ৯৩০ জন।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল গফুর জানান, জেলায় এবার ২১ হাজার ৯১১ জন শিক্ষার্থী এসএস সি পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ২৩৬ জন ছাত্র ও ১০ হাজার ৬৭৫ জন ছাত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।