মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি
পুলিশ জনগণের বন্ধু।এই চিরন্তন সত্য বাণীটি আবারও প্রমাণ করল নেত্রকোণা জেলা পুলিশ। নিখোঁজ হওয়ার মাত্র দুই ঘন্টার মধ্যেই অভাগী মায়ের কোলে ফিরিয়ে দিল সন্তান।
নেত্রকোণা জেলা শহরের উত্তর সাতপাই নদীর পাড় এলাকা থেকে নিখোঁজ হয় তিন বছরের শিশু সোরাইয়া।
শিশু সোরাইয়া নেত্রকোণা পিটিআই অফিসের সামন থেকে কোন এক মহিলার পিছু পিছু হেঁটে মহিলার সাথেই অটোরিকশায় উঠে পরে।
পরবর্তীতে অটোরিকশা চালক বুঝতে পারে যে শিশুটি তার অভিভাবক ছাড়াই চলে আসছে।তখন এই অটোরিকশা চালক এক পথচারীর সহায়তায় শিশিটিকে নিয়ে আসে নেত্রকোণা জেলা পুলিশ সুপার এর কার্যালয়ে স্থাপিত নারী শিশু ও প্রতিবন্ধী ডেক্সে।উক্ত ডেক্সে কর্তব্যরত এসআই রাজিয়া বেগম শুশুটিকে তার হেফাজতে নেন। বিষয়টি পুলিশ সুপার ফয়েজ আহমেদ কে জানালে তিনি শিশুটির অভিভাবক খোঁজে বের করার নির্দেশ ও পরামর্শ দেন। সেই নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী শিশুটির সাথে কথা বলে তার অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে মাত্র দুই ঘন্টার মধ্যে শিশুটিকে ফিরিয়ে দেওয়া হয়।
শিশু সোরাইয়ার মা ও বাবা শিশুকে পেয়ে আনন্দিত হন এবং পুলিশ সুপার ফয়েজ আহমেদ এর সঙ্গে দেখা করেন।এসময় পুলিশ সুপার শিশুটির অনুভূতি জানতে চাইলে শিশুটি খুশি বলে জানায়।
শিশু সোরাইয়ার বাবা মুজিবুর শাহ ও তার মা নেত্রকোণা জেলা পুলিশকে কৃতজ্ঞতা প্রকাশ করে।
