ঢাকাThursday , 15 September 2022
  • অন্যান্য

পারুলিয়া বাজার কমিটি গঠন সভাপতি গোলাম ফারুক বাবু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।

দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। ৮ সেপ্টেম্বর পারুলিয়া বাজারের স্থানীয় ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান গোলাম ফারুক বাবুকে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মনিকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট বাজার ব্যবস্থা কমিটি ও ৪ সদস্য বিশিষ্ট বাজার ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটি গঠন করে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী মহাদয়ের নিকট প্রেরণ করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার উক্ত কমিটি অনুমোদন দেন।
উক্ত বাজার কমিটির সভাপতি হলেন- পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সহ সভাপতি ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য অসীম কুমার ঘোষ, সাধারণ সম্পাদক- বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, কোষাধক্ষ্য আব্দুস সেলিম, ক্রিয়া সম্পাদক হাফিজুল ইসলাম, প্রচার সম্পাদক আবু রায়হান খোকন, কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক সুজন ঘোষ, ব্যবসায়ী ইলিয়াস হোসেন, মোঃ হায়দার আলী, মোঃ সদরুল ইসলাম, আশিকুর রহমান,পরিমল প্রামানিক।
উক্ত বাজার ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, পারুলিয়া বাজার সেট মসজিদ সভাপতি আলহাজ্ব আনছার আলী মোল্লা ও সাবেক ইউপি সদস্য মোঃ শহিদুল্লাহ গাজী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।