রহিম আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
প্রিয় পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। আগামীকাল ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমরা হয়তো পরীক্ষা নিয়ে অনেক উদ্বিগ্ন ।তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, এটাই কামনা করি। তোমরা যেন ভালো ফলাফল করে পরীক্ষায় উত্তীর্ণ হও এবং ভবিষ্যতে দেশ ও জাতির স্বার্থে কাজ কর তোমাদের জন্য অনেক দোয়া ও শুভ কামনা রইল।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ২৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী ১৫ হাজার ০৩৯ জন, দাখিলে ৩ হাজার ০৬৫ জন ও এসএসসি / দাখিল ভোকেশনাল ১ হাজার ৭৫০ জন অংশগ্রহণ করবে।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসনেরর পক্ষ থেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ০৫(পাঁচ)উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও কেন্দ্র সচিবগণকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সঠিকভাবে পরীক্ষার গ্রহণ করার জন্য বলা হয়েছে।
পরীক্ষা কেন্দ্রের আশপাশে কোনোভাবেই যাতে শৃঙ্খলা ভঙ্গ না হয় এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে সজাগ থাকতে এবং পরীক্ষায় কোনোভাবেই যাতে পরীক্ষার্থীরা অসদুপায় অবলম্বন করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে কেন্দ্র সচিব ও পরীক্ষায় ডিউটিরত শিক্ষকগণকে বলা হয়েছে।
শুভেচ্ছান্তে ,
এ কে এম গালিভ খাঁন
জেলা প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জ
