ঢাকাSaturday , 14 May 2022
  • অন্যান্য

নেত্রকোণায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

admin
May 14, 2022 6:14 pm
Link Copied!

নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোণায় জেলা বিএনপির উদ্যোগে ছোটবাজার দলীয় কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। এ সময় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দেশব্যাপী বিএনপি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর সরকার দলীয় হামলার প্রতিবাদে এ কর্মসূচী পালিত হয়। আজ সকালে জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালির সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু,এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহব্বায়ক এডভোকেট মাহফুজুল হক,যুগ্ন আহব্বায়ক মনিরুজ্জামান দুদু,এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্নাসহ ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবক দল,কৃষকদল,মহিলাদলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।