মোঃ সালেকুর রহমান
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় নব স্ত্রীর হাতের মেহেদীর না মুছতেই স্বামী মোঃ জাহিদুল ইসলাম (২৩) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মান্দা থানা পুলিশ।
নওগাঁর মান্দা থানার পুলিশ ১৪ সেপ্টেম্বর (বুধবার) সকালে নিজ শয়ন ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেন, লাশ উদ্ধার পর ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন, নিহত জাহিদুল ইসলাম মান্দা উপজেলার ০২ নং ভালাইন ইউনিয়নের মদনচক গ্রামের মোঃ হাই বাবুর ছেলে, জাহিদুল ইসলাম ৩ মাস আগে বিয়ে করেন।
নিহতের বাবা হাই বাবু বলেন, ছেলে জাহিদুল ইসলামকে ৩ মাস আগে বিয়ে দেই, বিয়ের পর থেকেই তাকে নিয়ে পারিবারিক ভাবে কলহ শুরু হয়।
সেই কহলহের সূত্র ধরে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
লাশটি উদ্ধারের পর সত্যতা নিশ্চিত করে, মান্দা থানার ওসি (ইনচার্জ) শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক ভাবে রির্পোটের সূত্র ধরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ-ব্যাপারে থানার একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।
