ঢাকাWednesday , 14 September 2022
  • অন্যান্য

বাঘায় বাউসা মহাবিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত।

admin
September 14, 2022 6:21 pm
Link Copied!

 

বাঘা(রাজশাহী)প্রতিনিধি।

রাজশাহীর বাঘা উপজেলায় অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে বাউসা মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) ছাত্র-ছাত্রীর অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বাউসা মহাবিদ্যালয় অফিস সূত্রে জানাযায়, ম্যানেজিং কমিটির নির্বাচনে পুরুষ অভিভাবক সদস্য পদে ৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। তারা হলেন মোঃ বেল্লাল শাহ ( মাইজপাড়া), মোঃ মুনসুর রহমান (চকরপাড়া) , মুন্টু প্রাং (হরিপুর), শ্রী প্রতুল চন্দ্র সরকার ( বেনুপুর) , রঞ্জু মন্ডল (নোয়াপাড়া) , শচীন সরকার (শাকুরপাড়া) , মোঃ সাইফুল আলম ( সিয়াপাড়া) , মোসাঃ বুলবুলি খাতুন (টলটলি পাড়া) ,শাবনম শিরিন ( সরকারপাড়া)। এদের মধ্যে ৫ জন বিজয়ী হয়েছে। এরা হলেন রঞ্জু মন্ডল ৫৫ ভোট পেয়ে প্রথম , সাইফুল ইসলাম ৫৪ ভোট পেয়ে দ্বিতীয় , মুনছুর রহমান ৫১ ভোট পেয়ে তৃতীয় ও মুন্টু প্রাং ৩৪ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে বুলবুলি খাতুন ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

উক্ত নির্বাচনে সকাল ১০ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত ১০৪ জন ভোটারের মধ্যে ৯০ জন ভোট প্রদান করে।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাসেম ওবাইদা। উক্ত নির্বাচনে উপস্থিত ছিলেন, বাউসা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম সহ সকল শিক্ষক ও এস আই দুরুল হোদার নেতৃত্বে এসআই জয়দেব কুমার সরকার, এসআই মুঃমেহেদী হাসান, এএসআই আব্দুল মালেক, এএসআই বলরাম চন্দ্র ঘোষসহ বাঘা থানা পুলিশের একটি দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।