ঢাকাWednesday , 14 September 2022
  • অন্যান্য

শিশু ধর্ষণ চেষ্টা,আটক -১

Link Copied!

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের উদয়নগর এলাকা থেকে মনিরুল ইসলাম (৪৮) কে আটক করে গোমস্তাপুর থানা পুলিশ। সে একই এলাকার গুজরঘাট গ্ৰামের ইয়াসিন আলীর ছেলে।

শিশুটির মা জানান, মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে বাড়ির পাশে আম বাগানে শিশুটি খেলা করছিলো। এমন সময় তাকে একা পেয়ে বাগানের পাহারাদারের ঘরে নিয়ে মনিরুল ইসলাম শিশুটির মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে। পরে আমার ভাতিজার উপস্থিতি টের পেয়ে মনিরুল পালিয়ে যায়।

গোমস্তাপুর থানার উপপরিদর্শক জাহিদ ইসলাম জানান, শিশুটি বাগানে খেলা করার সময় মনিরুল তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি পরিবারকে বিষয়টি জানালে শিশুটির মা বাদী হয়ে রাতেই গোমস্তাপুর থানায় মামলা দায়ের করে। রাতেই তাকে আটক করা হয়। বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি আলমাস আলী সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।