আহাদ তালুকদার আগৈলঝাড়া বরিশাল
আগৈলঝাড়া উপজেলার চেংঙ্গুটিয়া গ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা আসুক এর প্রায়ত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুর রব তালুকদারের ছেলে সাগর তালুকদার(৪৬) আজ ১৩সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ২টার সময় মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারসহ নানাবিধ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার এই অকাল মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ৪বোনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। রাত ১০টায় নগরবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে দারোগাবাড়ি কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার গৌরনদী প্রতিনিধি সাংবাদিক আতাউর রহমান চঞ্চল, জনপ্রিয় অনলাইন পোর্টাল বরিশাল মেট্রো এর ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ মাজারুল ইসলাম রুবেল, দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার আগৈলঝাড়া প্রতিনিধি আহাদ তালুকদার চেংগুটিয়ার সাবেক মেম্বার শামিম তালুকদার সহ অন্যান্যরা।
