ঢাকাSaturday , 14 May 2022
  • অন্যান্য

গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানীতে বাস-প্রাই‌ভেটকা‌র সংঘর্ষে নিহত ৮

admin
May 14, 2022 6:02 pm
Link Copied!

 গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :

আজ রোজ শনিবার বেলা ১১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজিব পরিবহন নামে একটি বাস মাওয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি বাহনই দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ৮ জন নিহত হয়। এরপর হাসপাতালে নেয়ার পর সেখানে একজন মারা যায়।তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে রাস্তার পাশেই ধান মাড়াই করছিল স্থানীয়রা। নিহতদের মধ্যে তাদেরও দু-একজন থাকতে পারে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান এ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।