ঢাকাTuesday , 13 September 2022
  • অন্যান্য

বকশীগঞ্জে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার।

Link Copied!

 

ইয়াছির আরাফাত
বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ-

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলাবার (১৩ সেপ্টেম্বর) বিকালে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দত্তেররচর গ্রামের আজমীরগঞ্জ দরবার শরীফের মাদ্রাসা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বিকাল চার টার দিকে হযরত খাজা গরীবে নেওয়াজ হাফেজিয়া ও ক্যাডেট (সুন্নী) আলিয়া মাদ্রাসার ৫ম শ্রেনীর কক্ষে একটি মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।