ঢাকাTuesday , 13 September 2022
  • অন্যান্য

বকশীগঞ্জে চাল কম দেওয়ার জন্য ডিলারশিপ বাতিল।

Link Copied!

 

ইয়াছির আরাফাত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি।।

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ায় বাট্টাজোড় ইউনিয়নের ফেন্সি এন্টারপ্রাইজের মালিক মোঃ ফিরোজ মিয়ার ডিলারশিপ বাতিল করা হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফেন্সি এন্টারপ্রাইজের ডিলারশিপ বাতিল করা হয়েছে বলে নিউজ টাইম বিডি কে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।

জানা গেছে, গত ১১সেপ্টেম্বর রবিবার খাদ্য বান্ধব কর্মসূচির ভোক্তভোগীরা চাল কম দেওয়ার অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাংবাদিকদের কাছে। গত ১২সেপ্টেম্বর সোমবারে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত “ডিলারের বিরুদ্ধে চাল কম দেওয়ার অভিযোগ” এ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে (ইউএনও) চাল কম দেওয়ার অভিযোগে তদন্ত করেন। তদন্তে চাল কম দেওয়ার সত্যতা পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা নিউজ টাইম বিডি কে বলেন,’ খাদ্য বান্ধব কর্মসূচির চাল কম দেওয়ার অভিযোগে সত্যতা প্রমাণ হওয়ায় ফিরোজ মিয়ার ডিলারশিপ বাতিল করা হয়েছে। ভবিষ্যতে কেউ যদি এমন কাজ করে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে‌।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।