ঢাকাTuesday , 13 September 2022
  • অন্যান্য

জয়পুরহাটে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার।

Link Copied!

রিফাত হোসেন:আক্কেলপুর উপজেলা প্রতিনিধি (জয়পুরহাট)

জয়পুরহাট সদর উপজেলার ধলাহার গ্রাম থেকে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা মাদকসহ সদর উপজেলার ধলাহার গ্রামের মোঃ আতোয়ারের ছেলে মোঃ ফিরোজ হোসেনকে (৪০) গ্রেফতার করে।

জয়পুরহাট র‌্যাব-৫, ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান বলেন, সোমবার গভীর রাতে সদর উপজেলার ধলাহার গ্রামে তল্লাশি করে ২৬৭ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ ফিরোজ হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।র‌্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ হোসেন জানান সে দীর্ঘদিন ধরে জয়পুরহাটসহ বিভিন্ন এলাকায় কৌশলে মাদক কেনা বেচা করতেন।

পরে তার বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা করা হয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।