ঢাকাTuesday , 13 September 2022
  • অন্যান্য

জয়পুরহাট জেলার কালাই থানায় ইয়াবা ও গাঁজা সহ ০২ জন গ্রেফতার।

Link Copied!

 

মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট প্রতিনিধিঃ
কালাই থানা পুলিশের বিশেষ অভিযানে এসআই(নিঃ)/ এসএম জুবায়ের হোসেন, সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ হুমায়ন কবীর, কং/৪১৪ মোঃ জাকিরুল ইসলাম, কং/৬৯৯ মোঃ শহিদুল ইসলাম, সকলেই কালাই থানা, জেলা- জয়পুরহাট ১২/০৯/২০২২ খ্রিঃ তারিখ ১৪:৫৫ ঘটিকার সময় কালাই থানাধীন বিয়ালা উত্তরপাড়া গ্রামস্থ মোঃ আব্দুল লতিফ, পিতা- মৃতঃ মাজেম উদ্দিন এর বসত বাড়ীর পশ্চিমে পাকা রাস্তার পার্শ্বে হইতে আসামী ১। মোঃ কাওছার ইসলাম (২০), পিতা- মোঃ জহুরুল ইসলাম, সাং- পার্বতীপুর, ২। মোঃ সাদ্দাম হোসেন (২২), পিতা-নুর মোহাম্মাদ, সাং- বিয়ালা (আবসন) উভয় থানা-থানা-কালাই, জেলা- জয়পুরহাটদ্বয়’কে ৪০ (চল্লিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ওজন ০৪ (চার) গ্রাম, মূল্য অনুমান- ১২,০০০/-(বার হাজার) টাকা এবং ০৭ (সাত) পুরিয়া গাঁজা, ওজন- ০৫ (পাঁচ) গ্রাম, মূল্য অনুমান- ১০০/- (একশত) টাকা সহ গ্রেফতার পূর্বক কালাই থানার মামলা নং- ১০, তারিখ- ১২/০৯/২০২২ খ্র্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণী ১০(ক)/৩৬(১) সারণী ১৯(ক) রুজু করা হইয়াছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।