রিফাত হোসেন, আক্কেলপুর উপজেলা প্রতিনিধি(জয়পুরহাট)
বর্তমান প্রেক্ষাপটে সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে, সকল মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারসহ, মাদকবিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ এবং র্যাব মহাপরিচালকের দিক নির্দেশনায় র্যাব মাদকের বিরুদ্ধে গত ০৪ মে ২০১৮ তারিখ হতে বিশেষ অভিযান শুরু করেছে যা মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশনাল দল, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান, আর্টিলারি ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে ১১ সেপ্টেম্বর বেলা এগারোটার সময় নওগাঁ জেলার বদলগাছী থানার পূর্ব খাদাইল এলাকা হতে অভিযান পরিচালনা র্যাব-৫।
উক্ত অভিযানে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পূর্ব খাদাইল গ্রামের মৃত নাজিম সাকিদার মোঃ শিপন সকিদার (৫০) টাপেন্টাডল ট্যাবলেট (২৫) পিচ,একগ্রাম হেরোইনসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন অবৈধভাবে সংগ্রহপূর্বক নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
