ঢাকাSunday , 11 September 2022
  • অন্যান্য

ইবি মেসডার নেতৃত্বে তামিম-রাব্বী।

Link Copied!

 

খলিলুর রহমান (জীম) কুষ্টিয়া জেলা প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন (মেসডা) এর নতুন সভাপতি হয়েছেন আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস.এম. মাহমুদুল তামিম এবং সাধারণ সম্পাদক পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের মোঃ রাব্বী আলী।

রবিবার সংগঠনটির সভাপতি ইমন আহমেদ এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ সদস্য বিশিষ্ট মেসডার কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি আয়েশা বিনতে রাশেদ তিথী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম অংকুর, সাংগঠনিক সম্পাদক ইমামুল মুত্তাকীন শিমুল, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, কোষাধ্যক্ষ রাইসা সুলতানা রিতু, দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ, উপ-দপ্তর সম্পাদক সায়েদ ফাহিম আবরার আরাফাত, প্রচার সম্পাদক মোঃ মোতালেব বিশ্বাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মৌসুমি আক্তার সুমি, যোগাযোগ বিষয়ক সম্পাদক আতিয়া জয়নব, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক, ক্রীড়া সম্পাদক মুরসালিন হৃদয়, আইসিটি বিষয়ক সম্পাদক তাসনিমুল হাসান তানিম, ছাত্রী বিষয়ক সম্পাদক সুমাইয়া শাহীন স্বর্ণা, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক সাফরা আয়াত রজনী, স্বেচ্ছাসেবী বিষয়ক সম্পাদক মিসবাহ-উল-হক, পরিবেশ বিষয়ক সম্পাদক পারভেজ হোসাইন শুভ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ নাসিম আলী, সমাজ কল্যাণ সম্পাদক জুনায়েদ হোসেন সবুজ।

উল্লেখ্য, মেহেরপুর স্টুডেন্টস ডেভেলপমেন্ট এসোসিয়েশন (মেসডা) বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি সংগঠন। বাংলাদেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়েই মেসডার কমিটি রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।