মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট প্রতিনিধিঃ
কালাই থানা পুলিশের বিশেষ অভিযানে এসআই(নিঃ)/ মোঃ আল ইমরান, সংঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) মোঃ মাসুদ রানা, সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ বুলবুল আহম্মেদ, এএসআই (নিঃ), সালেক আহমেদ, কং/৩২৩ প্রহলাদ উরাও, কং/৪৫১ মোঃ আব্দুল আহাদ, কং/৫২৬ মোঃ নিজাম খান, সকলেই কালাই থানা, জেলা- জয়পুরহাট ০৯/০৯/২০২২ খ্রিঃ তারিখ ২৩.৪৫ ঘটিকার সময় কালাই থানাধীন উত্তর তেলিহার গ্রামস্থ জনৈক মোঃ গোফফার আলী এর বসত বাড়ীর বারান্দা হইতে আসামী ১। মোঃ গোফফার আলী (৩৭), পিতা- মোঃ কোরবান, সাং- উত্তর তেলিহার, থানা- কালাই, জেলা-জয়পুরহাট’কে ০১ (এক) গ্রাম হেরোইন, মূল্য অনুমান ৩,০০০/- (তিন হাজার) টাকা সহ গ্রেফতার পূর্বক কালাই থানার মামলা নং- ০৬, তারিখ- ১০/০৯/২০২২ খ্র্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণী ৮(ক) রুজু করিয়া ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
