ঢাকাFriday , 13 May 2022
  • অন্যান্য

সিরাজগঞ্জে পিকআপ ভ্যানচাপায় ইজিবাইক যাত্রী নিহত

admin
May 13, 2022 3:55 pm
Link Copied!

সিরাজগঞ্জ  প্রতিনিধি :

সিরাজগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় ব্যাটারি চালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার (১৩ মে) সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের শাহানগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মদন কুমার (৩৫)। তিনি সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের নওদা ফুলকোচা গ্রামের গোপাল চন্দ্রের ছেলে। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, সকালে সিরাজগঞ্জ থেকে একটি পিকআপ ভ্যান কাজিপুরের দিকে যাচ্ছিল। পথে শাহানগাছা ব্রিজে উঠলে গাড়িটি বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দেয়। এতে ইজিবাইকের পাঁচ যাত্রী আহত হন। এ অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মদনের মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।