এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
শনিবার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় এবং স্থানীয় সরকার জনপ্রনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থীকে দলীয় সমর্থন চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় মনোনয়ন বোর্ডের সদস্যরা যোগ দেন। সভা শেষে রাতে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।
তালিকায় ২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা পরিষদের প্রথম নির্বাচনে যে সমস্থ জেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেছিলেন তাদের কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।
এসব জেলাগুলোর মধ্যে পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, শেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির রুমান, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রসুল, চুয়াডাঙ্গা আওয়ামী লীগের স্থানীয় নেতা শেখ শামসুল আবেদিন খোকন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী সরকার, নড়াইল জেলা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী হন এবং সর্বশেষ মনোনীত প্রশাসক হিসেবে তারা নিয়োগ পান। কিন্তু এবার তাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি।
তবে, গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের নাম ৬১ জনের তালিকায় প্রকাশ হলেও পরে সাতক্ষীরা জেলার মনোনীত প্রার্থীর ঘর ফাকা রেখে তালিকা প্রকাশ করা হয়।
সূত্রের অন্য একটি খবরে জানা গেছে,আজ অথবা যেকোন সময়ে মো: নজরুল ইসলামের নাম ঘোষনা হতে পারে।
