ঢাকাSaturday , 10 September 2022
  • অন্যান্য

কালীগঞ্জের মথুরেশপুর ইউনিয়নে সামাজিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

Link Copied!

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।

শনিবার (১০সেপ্টেম্বর) বেলা ১১ টায় সাতক্ষীরা কালিগঞ্জের ৯নং মথুরেশপুর ইউপি’র আয়োজনে সামাজিক সম্প্রীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা কমান্ড বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ হালিমুর রহমান বাবু। বক্তব্যে তিনি বলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ও সামাজিক সম্প্রীতি দৃঢ় রাখতে জাতিধর্ম নির্বিশেষে একযোগে কাজ করতে হবে। আমরা কালিগঞ্জ থানা এলাকার ১২ টি ইউনিয়নের ১০৮টি ওয়াডে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলের আন্তরিক সহযোগীতা চাই। জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে আমাদের অভিজান অব্যহত আছে। কালিগঞ্জ থানা পুলিশ সদা নিয়োজিত জনকল্যাণে, পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে। জন সচেতনতার এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাজিমগঞ্জ বনিক সমিতির সাবেক সভাপতি শেখ ফিরোজ কবীর কাজল প্রমুখ। আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি ফলদ বৃক্ষ রোপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।