গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের ঔতিহ্যবাহী সংগঠন সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে র্যালী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিকেলে রহনপুর মুক্তাশা রোডস্থ সংগঠনটির কার্যালয় থেকে বের হওয়া র্যালীটি শহর প্রদক্ষিণ করে। এতে অংশ নেন এলাকার সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ ও সম্পাদক জাকির হোসেন সনিসহ সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যরা। পরে একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
