এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ১০/০৯/২০২২ তারিখ, এসআই (নিঃ) মাহাবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় দেবহাটা থানাধীন নওয়াপাড়া এলাকা হইতে ১০০ গ্রাম গাঁজাসহ আসামী ১। তারক দাশ(৩২), পিতা-গুরুপদ দাশ ,স্থায়ী: গ্রাম- রামানাথপুর (রামনাথপুর) , উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে দেবহাটা থানায় ১ টি মাদক মামলা রুজু করা হয়। আসামীকে ইং-১০/০৯/২০২২ খ্রিঃ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
