মনা,যশোর জেলা প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন(১৯) ও রাজু শেখ(১৯) নামে দু’যুবক গাঁজা সহ আটক করেছে।আটককৃত দু’জন আব্দুল্লাহ আল মামুন উপজেলার শ্যামনগরের শওকত শেখের পুত্র ও রাজু শেখ গদাইপুরের আছাদুল শেখের পুত্র। এস আই ব্রজ কিশোর পাল জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে পাইকগাছার উপজেলাধীন শ্যামনগর গ্রামস্হ কার্তিকের মোড়ের জনৈক শাহিন সরদারের বসত বাড়ীর সামনে ইটের রাস্তার উপর থেকে আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে ২০ গ্রাম ও রাজু শেখের কাছ থেকে ১০ গ্রাম সর্বমোট ৩০ গ্রাম গাজাসহ তাদের কে আটক করা হয়েছে। এ অভিযানে এ এস আই সাইফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।ওসি জিয়াউর রহমান জিয়া বলেন,এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে,যার নং-১০,তাং ৯/৯/২২।এ দু জন কে পাইকগাছা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চালান দিলে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন।
