এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি ॥
আশাশুনিতে জমিতে ধান রোপনের সময় বজ্রপাতে এক শ্রমিক নিহত ও ৩ জন আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বামনডাঙ্গা বিলে গোয়ালডাঙ্গা গ্রামের আব্দুর রহমান ফকিরের মাছের ঘেরে ১০ জন শ্রমিক ধান রোপনের কাজ করছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষে শ্রমিকরা পুনরায় কাজে গেলে হঠাৎ বজ্রপাত ঘটলে মধ্যম চাপড়া গ্রামের মৃত জহির উদ্দিন সরদারের ছেলে কামরুল (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। একই গ্রামের মৃত মেছের সরদারের ছেলে আবুল খায়ের (৫৮) গুরুতর আহত হয়। এছাড়াও ঘের মালিকের ছেলে গোলাম কিবরিয়া ও আজাদ আহত হয়েছে। ঘের মালিক আব্দুর রহমান ফকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহতদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
