ঢাকাFriday , 9 September 2022
  • অন্যান্য

আশাশুনিতে ইসলাম ধর্ম অবমাননার দায়ে যুবক গ্রেফতার।

Link Copied!

 

এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি ॥

আশাশুনিতে ইসলাম ধর্ম অবমাননার দায়ে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে আটক করেন। থানা সূত্রে জানাগেছে, মহান আল্লাহ তায়ালা, আল-কোরআন ও হযরত মুহাম্মাদ (সাঃ) সম্পর্কে তার নিজ ফেসবুক আইডিতে কুরুচিপূর্ণ বক্তব্য সম্বলিত পোষ্ট করে শ্রীউলা ইউনিয়নের দক্ষিণ পুইজালা গ্রামের গুরুদাশ বাছাড়ের ছেলে মিহির কান্তি বাছাড়। অভিযোগ পাওয়ার পর পুলিশ তড়িত পদক্ষেপ গ্রহন করেন এবং বড়দল ব্রীজের উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই নূর হোসেন ও এএসআই মোজাফ্ফার তাকে আটক করেন। থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ধর্ম অবমানার মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।