ঢাকাMonday , 25 April 2022
  • অন্যান্য

গৌরনদীতে কার্ডধারীদের মাঝে ভিজিডির চাল বিতরণ

admin
April 25, 2022 5:26 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার

আজ ২৫ এপ্রিল ২০২২ “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” তারই ধারাবাহিকতায় বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৩১৫ জন ভিজিডি কার্ডধারী পরিবারের মাঝে এপ্রিল মাসের ৩০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে চাল বিতরণ করেন জেলার দুই বারের শ্রেষ্ট ও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।

এসময়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শান্তি রঞ্জন কর, ইউপি সদস্যবৃন্দ, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য ও সাবেক ইউপি সচিব মোঃ মাহতাব হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।