ঢাকাFriday , 9 September 2022
  • অন্যান্য

বাঘায় মেয়ের জন্মদিনে সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণঃ মিঠুন কুমার।

Link Copied!

 

 

বাঘা ( রাজশাহী) প্রতিনিধি।

রাজশাহীর বাঘায় একমাত্র মেয়ের জন্মদিন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে খাবার বিতরণ করেছে মুঞ্জু হাসপাতাল এবং মঞ্জু ডায়াগনস্টিক সেন্টারের (বেসরকারি প্রতিষ্ঠান) ব্যবস্থাপনা পরিচালক মিঠুন কুমার।

বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) মুঞ্জু হাসপাতাল এবং মঞ্জু ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মিঠুন কুমার তার একমাত্র মেয়ে
মৃত্তিকা রাণীর ১ম জন্মবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন স্থানে সুবিধা বঞ্চিত মানুষ ও শিশুদের হাতে রান্না করা খাবার (প্যাকেট) তুলে দেন।

এ বিষয়ে মিঠুন কুমার প্রতিবেদককে বলেন,
সৃষ্টিকর্তা আমাকে সামর্থ্য দিয়েছে মেয়ের জন্মদিনে বড় অনুষ্ঠানের আয়োজন করার। কিন্তু তা না করে কিছু সুবিধা বঞ্চিত মানুষ ও শিশুদের মাঝে এক বেলার সামান্য আহার তুলে দিতে পেরে নিজের কাছেও অনেক ভালো লাগছে। আপনারা সবাই আমার মেয়ে সহ আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন।

এদিকে মুঞ্জু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মিঠুন কুমারের এমন ব্যতিক্রমী আয়োজনে খুশি হয়েছে উপহার পাওয়া সুবিধা বঞ্চিত মানুষ ও শিশুরা। এছাড়াও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ তার এই আয়োজনের প্রশংসা করছেন।

এ সময়ে উপস্থিত ছিলেন মুঞ্জু হাসপাতাল ও মুঞ্জু ডায়াগনস্টিক সেন্টার এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মিঠুন কুমারের সহধর্মিণী কলি রাণী, একমাত্র কণ্যা মৃত্তিকা রাণী, আড়ানী পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান নাইম খান, আড়ানী ব্লাড ব্যাংকের সভাপতি আশিক, আমাদের বাঘা কমিনিটি ফেসবুক গ্রুপের আড়ানী প্রতিনিধি জয় কুমার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।