ঢাকাThursday , 12 May 2022
  • অন্যান্য

নিয়ামতপুরে চোলাই মদসহ গ্রেপ্তার -১জন।

Link Copied!

মোঃ নাজমুল হক স্টাফ রিপোর্টার, নওগাঁ।

নওগাঁর নিয়ামতপুরে চোলাই মদসহ সয়াল রবিদাস (২৮) নামর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সয়াল রবিদাস সদর ইউনিয়নের টিকরামপুর গ্রামের মৃত নির্মল সরদারের ছেলে। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের টিকরামপুর গ্রামে চোলাই মদ বিক্রির সময় পুলিশের একটি দল গত বুধবার রাতে অভিযান চালিয়ে সয়াল রবিদাসকে আটক করে। পরে নিয়ামতপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।