ঢাকাThursday , 8 September 2022
  • অন্যান্য

খুলনা পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ বিধ্বংসী কয়লা তৈরীর ৫ টি চুল্লি ধ্বংস।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

পাইকগাছায় অবৈধভাবে গড়ে উঠা পরিবেশ বিধ্বংসী কয়লা তৈরীর চুল্লি গড়ে উঠায় পরিবেশ বিপর্যয় হচ্ছে। তা বন্ধে ও পরিবেশ সুরক্ষায় পাইকগাছার চাঁদখালীতে ভ্রাম্যমাণ আদালতে বুধবার সকালে ৫ টি চুল্লি নষ্ট করা হয়েছে। বাকী ৬৪ টি চুল্লি নিজ উদ্যোগে ধ্বংসের নির্দেশ দেয়া হয়েছে। যা স্থানীয় ইউপি চেয়ারম্যানের মুচলেকার শর্তে বাকী চুল্লি গুলোর সময় দেয়া হয়েছে।খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর কর্তৃক এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ পরিচালনা করেনখুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মোঃ আসিফুর রহমান। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, জেলা সহকারী পরিচালক মোঃ আবু সাঈদ ও জেলা পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।