মোহাম্মদ ইউনুছ অভি
টেকনাফ উপজেলা প্রতিনিধি
টেকনাফ সদর ইউপির বটতলী ও লেংগুরবিল পর্যটন বাজারের তুলাতলী এলাকায় বৃষ্টিতে ভেংগে যাওয়া প্রধান সড়কের ভাংগাস্থলে চেয়ারম্যান জিয়াউর রহমানের অর্থায়নে সংস্কার কাজ চলছে।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ৮ঘটিকায় সরেজমিন
পরিদর্শনে করেছেন ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ।
এসময় স্থানীয় মেম্বার শাহ আলম, সাংবাদিক মুহাম্মদ জুবাইর, যুব নেতা মোঃ শফিক, দিদারুল আলম, সাদ্দাম মানিক, নুরুল কমরসহ অনেকে উপস্থিত ছিলেন।
সুত্রে জানা যায়, সম্প্রতি বৃষ্টির কারণে এই সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গন সৃষ্টি হয়। সড়কের গর্তে জমেছে বৃষ্টির পানি। দেখে মনে হবে ডোবা। এসব গর্তে পড়ে প্রায় সময় আটকে যাচ্ছে গাড়ি। ভাঙ্গা রাস্তা দিয়ে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অতিবৃষ্টি এই সড়ক চলাচল অসাধ্য হয়ে গেছে।
যুবলীগ নেতা নুরুল কবির বলেন, শুষ্ক মৌসুমে যেমন তেমন। বর্ষায় এই সড়কের বিভিন্নস্থানে গর্তসৃষ্টি হয়ে জমে থাকা পানিতে বর্ষাকালে পুরো রাস্তা কর্দমাক্ত হয়ে গেছে। যানবাহন তো দূরে থাক মানুষ পর্যন্ত হাঁটাচলার সে অবস্থা নেই। আমরা খুব মানবেতর জীবন যাপন করছি। এরই মাঝে তুলাতলীর আজলের দোকানের পাশে রাস্তা ভেংগে চলাচলে ভোগান্তি বেড়ে যায়। আজ ইউপি চেয়ারম্যান আমাদের সড়ক পরিদর্শন করায় আমরা অনেকটা আশাবাদী। আশা করি শীঘ্রই আমাদের পুরো রাস্তা মেরামত করবেন।
শাহ আলম মেম্বার সড়কটি অতি দ্রুত মেরামত করে জনগণের চলাচলের উপযোগী করে ভোগান্তি দূর করতে স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সহযোগীতা কামনা করেছেন।
পরিদর্শন কালে চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ বলেন এই সড়কের ভেংগে জনচলাচল ভোগান্তি দূর করতে নিজ অর্থায়নে রক্ষা বাঁধ দিয়ে সংস্কার কাজ করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে অন্যান্য সড়কের সংস্কারের উন্ননয়ন কাজ শুরু করা হবে বলে জানান।
তিনি আরও বলেন, অপরিকল্পিত ভারী যানচলাচল , বৃষ্টির পানি জমার কারণে সড়কের বিভিন্ন জায়গায় ভাংগাস্থলে পানি জমে থাকায় চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছে। যা সত্যিই দুঃখজনক। ভাঙ্গা সড়কগুলো অতি দ্রুত মেরামত করে জনগণের চলাচলের উপযোগী করে তোলতে সংশ্লিষ্ট উর্ধত্বন মহলকে জানানো হয়েছে, এবং শীঘ্রই সড়কের উন্নয়ন কাজ শুরু হবে বলে।
