ঢাকাWednesday , 7 September 2022
  • অন্যান্য

পবায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা।

Link Copied!

সাজ্জাদ মাহমুদ সুইট
রাজশাহী জেলা প্রতিনিধি।

রাজশাহীর পবা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভার পূর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এন,সি,ডি কর্নার এবং ওটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন রাজশাহী-৩(পবা-মোহনপুর) সংসদ সদস্য আয়েন উদ্দীন এমপি ।

এ সময়, ওটিতে একটি সিজার সম্পূর্ন হয়ে নবজাতক জন্মগ্রহণ করেন। নবজাতক শিশুকে সোনার চেন উপহার দেন এমপি আয়েন উদ্দীন ।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৩ ( পবা-মোহনপুর ) উন্নয়নের রূপকার, স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দীন এমপি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাবেয়া বসরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইয়াছিন আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা লাসমী চাকমা, আরএমপি কর্ণহার থানা অফিসার ইনর্চাজ ইসমাইল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া খাতুন, হুজরীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার বৃন্দ , সাংবাদিক, সুধীজন ।

প্রধান অতিথির বক্তব্যে আয়েন উদ্দীন এমপি বলেন, দেশে চিকিৎসার মান উন্নয়নে সরকার নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিটি মেডিক্যালে উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি এনে দেয়া হচ্ছে। তিনি বলেন, যেসব রোগের চিকিৎসা করাতে আগে দেশের বাহিরে যেতে হতো এখন আর যেতে হয় না। সে সব রোগের উন্নত চিকিৎসা আমাদের দেশেই হচ্ছে।

তিনি আরো বলেল,পবা উপজেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য ব‍্যক্তিগত ভাবে চলতি মাসে চলতি মাসে ৫ লক্ষ টাকা ও ১০টি সিলিং ফ‍্যান উপহার হিসাবে দিবেন বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।