ঢাকাWednesday , 7 September 2022
  • অন্যান্য

পাটকেলঘাটা থানায় পুলিশ পরিদর্শক ও এএসআই দ্বয়ের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Link Copied!

মোঃ সাজিদুল ইসলাম,
তালা উপজেলা প্রতিনিধি, নিউজ টাইম বিডি||

গতকাল ০৬/০৯/২০২২(মঙ্গলবার) পাটকেলঘাটা থানায় কর্মরত পুলিশ পরিদর্শক(নিঃ)/মোঃ বাবলুর রহমান খান ও এএসআই(নিঃ)/মোঃ জিহাদ আলী দ্বয়ের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
তারা পাটকেলঘাটা থানা থেকে সম্প্রতি সাতক্ষীরা ডিবি তে বদলী হয়েছেন। জনাব বাবলুর রহমান খান ওসি ডিবি হিসাবে যোগদান করেছেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার , (তালা সার্কেল) স্যার এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাঞ্চন কুমার রায়, অফিসার ইনচার্জ , পাটকেলঘাটা থানা, সাতক্ষীরা স্যার সহ পাটকেলঘাটা থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স। অনুষ্ঠানে বিদায়ী অতিথিদের থানায় চাকুরী কালীন কর্মতৎপরতার জন্য ধন্যবাদ জ্ঞাপন সহ ভবিষ্যত চাকুরী জীবনে উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।