ঢাকাWednesday , 7 September 2022
  • অন্যান্য

ঝিনাইদহে ৩৯৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

 

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বালিয়াডাঙ্গা গ্রামে ০৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ র‌্যাব-৬, (সিপিসি- ২) ঝিনাইদহ র‌্যাব ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন ৬নং তিলাচাঁদপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা (ত্রিরমনি দাসপাড়া) গ্রামস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ নূর রহমান বাচ্চু (৩৮), পিতা- মৃত জামিল সরদার, সাং-বালিয়াডাঙ্গা, ২। শ্রী স্বপন কুমার দাশ (৩৭), পিতা-শ্রী হারান কুমার দাশ, সাং-গোপিনাথপুর, উভয় থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহদ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নিকট থেকে ৩৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ০২টি মোবাইল এবং ০৪টি সিম কার্ডসহ উদ্ধার করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।