এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।
উপজেলার বিভিন্ন প্রদর্শনী পরিদর্শন, মাঠের কার্যক্রম সম্পর্কে অবহিত ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার নতুন যোগদানকারী উপ-পরিচালক ড. মোঃ জামাল উদ্দিন। সোমবার তিনি উপজেলার এসব কার্যক্রম পরিদর্শন করেন। এময় ডিডি ড. মোঃ জামাল উদ্দিন, কুল্যা ও বুধহাটা ইউনিয়নের কৃষি ক্ষেতের মাঠের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং বিশেষ করে গ্রীষ্মকালীন টমেটো চাষ, ব্রিধান-৯০ প্রদর্শনী পরিদর্শন করেন। পরে উপজেলা কৃষি অফিসে গিয়ে প্রশাসনিক কার্যক্রম দেখেন ও নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সার মওজুদ ও সরবরাহ, নিরবিচ্ছিন্ন ভাবে সার সরবরাহ ও সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের হাতে সার পৌছাতে নিশ্চিত করতে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে পরামর্শ প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
