খলিলুর রহমান (জীম) কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পসে ২০২২ এ নারী খেলোয়াড়দের অংশগ্রহণ না করতে দেয়াকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মূলফটক তালা দিয়ে আন্দোলন করে ইবির খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। এতে ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া শিক্ষক-শিক্ষার্থী বহনকারী বাসগুলো আটকা পড়ে। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হন।
বাসে আটকে থাকা একাধিক শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ফটক আটকানোর পরপরই প্রশাসন চাইলে দ্রুত সময়ের মধ্যে এর সমাধান দিতে পারতো। প্রশাসনের অদূরদর্শী আচরণের কারণেই প্রায় আড়াই হাজার শিক্ষক-শিক্ষার্থীকে ভোগান্তির শিকার হতে হয়েছে।
আন্দোলনকারী সূত্রে জানা যায়, এ টুর্নামেন্ট ক্রিকেট, ফুটবল, ভলিবল, বাস্কেট বল, সাতার সহ ১১ টি ইভেন্টে খেলার সক্ষমতা থাকলেও বাজেট ও আবাসন সংকট দেখিয়ে মাত্র ৪ টি খেলায় অংশগ্রহণের জন্য দল পাঠাবে বলে সিদ্ধান্ত নেন।কিন্তু বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা প্রত্যেকটি খেলায় অংশগ্রহন করার দাবি জানান। এতে বাজেট, আবাসনসহ সকল সু্যোগ সুবিধার ব্যবস্থা করার আহবান জানান তারা।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন খেলোয়াড়দের দাবি মেনে ১১ টি ইভেন্টে মোট ১২ টি দল অংশগ্রহণের আশ্বাস দিলে তারা আন্দোলন প্রত্যাহার করেন।
এর আগে আন্দোলনকারীরা মূল ফটক গেটে পরিবহন আটকে স্লোগানে তারা বলেন হৈ হৈ রৈ রৈ ইবির বাজেট গেলো কই, বঙ্গবন্ধুর নামে টুর্ণামেন্টে বাজেট নেই কেন জবাব চাই দিতে হবে সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পরে, উপাচার্য আলোচনার আশ্বাস দিলে তারা আজকের মতো আন্দোলন স্থগিত করেন।
