মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট প্রতিনিধিঃ
ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪ জন সাইবার অপরাধীকে আটক করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা। জয়পুরহাট র্যাব ক্যাম্প সদস্যরা গতকাল রোববার রাতভর অভিযান চালিয়ে নওগাঁর ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার থেকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন- নওগাঁর ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের জাকারিয়া হাসান রাজু (২৮), হাটনগর গ্রামের আশিক আহমেদ (২০), দুর্গাপুর গ্রামের তৌহিদ হোসেন (৩০) ও উত্তর দুর্গাপুর গ্রামের আলম (২০)।
র্যাব-৫ এর জয়পুরহাট র্যাব ক্যাম্প অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, আটককৃতরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিলেন। এ ভাবে তারা অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্প সদস্যরা নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আমাইতারা বাজার এলাকা থেকে ওই ৪ জনকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ,স্মার্টফোন, সীম কার্ড, চেক বই, পাসপোটসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
নওগাঁ জেলার ধামইরহাট থানায় আটককৃতদের সোপর্দ করাসহ তােেদর বিরুদ্ধে “ডিজিটাল নিরাপত্তা আইন মামলা দায়ের করা হয়েছে বলেও জানান স্থানীয় র্যাব ক্যাম্প অধিনায়ক।
