এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।
অদ্য ইং ০৫.০৯.২০২২ খ্রিঃ সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয় সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা পরিদর্শন করেন। এসময় কালীগঞ্জ থানা পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার মহোদয় অত্র থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে কুশল বিনিময় করেন। এছাড়া থানার নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্ক,জুনিয়র সেরেস্তাসহ অফিসের গুরুত্বপূর্ণ রেজিষ্টার, অস্ত্রাগার, ব্যারাক ও মেস পরিদর্শন করেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন, জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি থানার মেসে উন্নতমানের খাবার সরবরাহ, দাপ্তরিক সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক পরিস্কার পরিছন্ন এবং চাহিদার প্রেক্ষিতে ফোর্সের ছুটি ছাড়তে সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ, কালীগঞ্জ থানা সাতক্ষীরা কে নির্দেশ প্রদান করেন।
এই সময়ে উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব কনক কুমার দাস অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),জনাব মোঃহালিমুর রহমান অফিসার ইনচার্জ কালীগঞ্জ থানা সহ থানার সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।
