এস কে অজিবর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি নিউজ টাইম বিডি।।।
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব কাজী মনিরুজ্জামান মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব কনক কুমার দাস ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব এসএম জামিল আহমেদ স্যারের সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব শেখ ওবায়দুল্লাহ স্যারের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকউদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং ০৪/০৯/২০২২ তারিখ, এসআই(নিঃ) শেখ মোঃ গোলাম আজম, এএসআই (নিঃ) জাহিদুর রহমান, এএসআই (নিঃ)/৩২ শামীম হোসেন, সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন পারুলিয়া বাজার এলাকা হইতে ১২০ (একশত বিশ) বোতল ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ আজগর আলী (৩৭), পিতা-মোঃ রমজান আলী ,স্থায়ী: গ্রাম- চর রহিমপুর উপজেলা/থানা- দেবহাটা, জেলা -সাতক্ষীরাকে গ্রেফতার করেন এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দেবহাটা থানায় একটি মাদক মামলা রুজু হয়। আসামীকে ইং-০৫/০৯/২০২২ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
