ঢাকাMonday , 5 September 2022
  • অন্যান্য

আক্কেলপুরে ব্লাড কাম্পেইন ও থ্যালাসেমিয়া বিষয়ে সতর্কীকরণ কর্মসূচী অনুষ্ঠিত।

Link Copied!

 

রিফাত হোসেন,আক্কেলপুর উপজেলা প্রতিনিধি ( জয়পুরহাট ) :

” রক্ত দিন,জীবন বাঁচান ” শিরোনামে সকলকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে অনলাইন ব্লাড ব্যাংক জয়পুরহাটের উদ্দ্যেগে নূর নগর ইউনাইটেড ডিগ্রি কলেজ, তিলকপুর,আক্কেলপুরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প ও থ্যালাসেমিয়া সতর্কীকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,উক্তসংগঠনের প্রধান মোহাম্মদ আব্দুল করিম,সাংগঠনিক সম্পাদক মো:নুর ইসলাম, ল্যাব টেকনোশিয়ান মোঃ আব্দুল কুদ্দুস,আক্কেলপুর উপজেলা টিমের সভাপতি মো: শাদমান হাফিজ শুভ, অর্থ বিষয়ক সম্পাদক নিশাত আঞ্জুমান সহ সাধারণ সদস্য মো:রিফাত হোসেন, মো : জাকারিয়া আকাশ, মো: নুরুল ইসলাম নাহিদ।প্রতিষ্ঠানের প্রধান মোঃ মতিউর রহমান। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইন ব্লাড ব্যাংক জয়পুরহাটের
জেলা টিম সহ উপজেলা টিম উপস্থিত ছিলেন। সার্বিক দায়িত্বে ছিলেন আক্কেলপুর উপজেলা টিমের সভাপতি মো: শাদমান হাফিজ শুভ । তিনি জানান,মানবতার সেবায় আমাদের টিম সর্বদা প্রস্তত, ইনশাল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।