ঢাকাMonday , 5 September 2022
  • অন্যান্য

পাঁচবিবি উপজেলায় ১২ ব্যাটারী সহ তিন জন চোরকে গ্রেফতার

Link Copied!

মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি বিটিসিএল (টিএন্ডটি) অফিসের ইঞ্জিন রুমের গ্রীল কেটে ১২টি ব্যাটারী চুরি করে পালানোর সময় ৩ চোরকে গ্রেফতার করে পুলিশ। সরকারি সম্পদ চুরির অপরাধে টিএন্ডটি অফিসের জুনিয়র লাইনম্যান মোঃ জালাল হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেন। অফিসের মেশিন চালু করার জন্য সংরক্ষিত ১২টি ব্যাটারীই চুরি করে পালানোর চেষ্টা করছিল চোরেরা। ব্যাটারীগুলোর আনুমানিক মূল্য পোনে ২ লক্ষ টাকা বলে, জানান জালাল।

গ্রেফতারকৃত চোরগুলো হলেন, জয়পুরহাট সদরের পলিবাড়ি খঞ্জনপুর এলাকার মৃত কিনামুদ্দিনের ছেলে রুবেল হোসেন (২২), হাতিলগাড়ির মৃত মোজ্জাফর হোসেনের ছেলে মামুন হোসেন (৩৯) এবং কেশবপুর এলাকার মৃত লালু মিয়ার ছেলে শিপন হোসেন (৪৫)।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, গতকাল শনিবার গভীর রাতে টিএন্ডটি অফিসের প্রাচির টপকিয়ে ভিতরে প্রবেশ করে গ্রেফতারকৃত চোরেরা। সুকৌশলে ইঞ্জিন রুমের গ্রীল কেটে ব্যাটারীগুলো চুরি করে। প্রাচির সংলগ্ন গলিতে রাখা চুরির কাজে ব্যবহিত ভ্যানে ব্যাটারীগুলো তুলতে গিয়ে অসাবধনতায় বিকট শব্দ হয়। অফিসেই থাকা নাইটগার্ড ব্যাটারী চুরি দেখতে পেয়ে চোর চোর বলে চিৎকার করে। থানার টহলদলের পুলিশ সদস্যরা দ্রæত ঘটনাস্থলে পৌছে চুরি হওয়া ব্যাটারীসহ চোরদের হাতেনাতে আটক করে। তারা জেলা চোর চক্রের সদস্য বলেও জানান থানার ওসি। সন্ধ্যার সময় ১৮৬০ সালের পেনাল কোড, ৪৫৭ ও ৩৮০ ধারায় সংগোপনে গৃহে প্রবেশ পূর্বক চুরির অপরাধ মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।