ঢাকাMonday , 5 September 2022
  • অন্যান্য

মাধবপুর থানা পরিদর্শনে জেলা পুলিশ সুপার মুরাদ আলী,

Link Copied!

তুহিনুর রহমান তালুকদার, হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর থানা বার্ষিক পরিদর্শন করেছেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস,এম, মুরাদ আলী। রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে দিকে তিনি এই পরিদর্শনে আসেন।
জানা যায়, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, মাধবপুর থানায় পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) মহসিন আল মুরাদ, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাধবপুর থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে জেলা পুলিশ সুপার এস,এম মুরাদ আলি মাধবপুর থানার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং কর্মরত অফিসার ও ফোর্সের সাথে মত বিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।