ঢাকাSaturday , 3 September 2022
  • অন্যান্য

পাইকগাছায় জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদপ্রার্থী শেখ তৈয়েব হোসেন নূরের নির্বাচনী এলাকা গণসংযোগ ও মতবিনিময়।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধি:

আগামী ১৭অক্টোবর জেলা পরিষদের নির্বাচনে সাধারণ সদস্য পদপ্রার্থী এ্যাড.শেখ তৈয়েব হোসেন নূর বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাঝে ভোট প্রার্থনা করে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত রেখেছেন।

শনিবার দুপুরে চাঁদখালী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে গণসংযোগ ও মতবিনিময়কালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাদা মোঃ আবু ইলিয়াস সহ সকল ইউপি সদস্যদের কাছে দোয়া,সহযোগিতা চেয়ে ভোট প্রার্থনা করেন সাধারণ সদস্য পদপ্রার্থী এ্যাড.শেখ তৈয়েব হোসেন নূর।

এসময়ে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য ফাতিমাতুজ জোহরা (রূপা),জুলেখা খাতুন, মোছাঃ এস্নোয়ারা খাতুন, মোঃ হেলাল উদ্দীন খান, জিএম আমিন উদ্দীন, মোঃ মতলেব মালী, মোঃ আনিছুর রহমান বিশ্বাস, মোঃ কাইয়ুম হোসেন, মোঃ আব্দুল্ল্যাহ সরদার ও মোঃ আনিছুর রহমান সানা, মুক্তিযোদ্ধা সন্তান মাহবুবর জোয়াদ্দার, এ্যাড. সরদার সুবেহ সাদিক প্রমূখ।

উল্লেখ্য,এ্যাড. শেখ তৈয়েব হোসেন নূর পাইকগাছা আইনজীবী সমিতির ৪ বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।তিনি শহীদ বীব মুক্তিযোদ্ধা শেখ মাহতাব উদ্দীন মনিমিয়া’র নাতী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু’র পুত্র (চাচা) সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র, সাবেক জেলা পরিষদ সদস্য,এবং বর্তমান পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু (চাচা) জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত এবং খাদ্য মন্ত্রনালয়ের উপ-সচিব সাবিনা ইয়াসমিন মালা’র ভাইপো।তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।