ঢাকাSaturday , 3 September 2022
  • অন্যান্য

পাঁচবিবি পৌরসভা নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধণা

admin
September 3, 2022 7:58 pm
Link Copied!

মুহাম্মদ হাদিসুর রহমান জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গণসংবর্ধণা প্রদান করেন পাঁচবিবি বাজার ব্যবসায়ী ফোরাম সমিতি। শনিবার দুপুরে গ্রান্ডফুড রেস্টুরেন্টের বলরুমে সংগঠনের পক্ষথেকে নির্বাচিত জনপ্রতিনিধিদের ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ঠ প্রদান করেন। সংগঠনের সভাপতি সাবেক সমবায় কর্মকর্তা মোঃ মোরাক্কাব বিয়াজুল হোসেন তাজের সভাপতিত্বে সংবর্ধণাপর্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর ইসলাম বেলাল চৌধুরী, বাজার ব্যবসায়ী ফোরামের সহ-সভাপতি দুলাল প্রসাদ গোয়ালা ও আহসান হাবিব এসপি, সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম চৌধুরী রাব্বি, যুগ্ন-সম্পাদক রেজাউল করিম মাষ্টার, কোষাধক্ষ মীর জাহেরুল ইসলাম জুয়েল ও দপ্তর সম্পাদক সুনীল কুন্ডসহ ফোরামের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বন্ধন এনজিওর প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব চৌধুরী।

গত জুলাই মাসের ২৭ তারিখ পাঁচবিবি পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে দ্বিতীয়বারের মত আ.লীগ মনোনিত নৌকা প্রতীকে আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব মেয়র নির্বাচিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।