ঢাকাSaturday , 3 September 2022
  • অন্যান্য

পাইকগাছায় পল্লীসমাজের উঠান বৈঠক।

Link Copied!

মনা, যশোর জেলা প্রতিনিধিঃ

পাইকগাছায় নারী ও শিশু নির্যাতন এবং বাল্যবিবাহ রোধে পল্লীসমাজের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নের রাড়ুলী দক্ষিণ পাড়া ৪নং পল্লীসমাজে এ বৈঠক অনুষ্ঠিত হয়।ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির সহযোগিতায় এবং রাড়ুলী দক্ষিণ পাড়া পল্লীসমাজের আয়োজনে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে লিমা রানীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন লিল্টু রানী। এসময় বাল্য বিবাহ রোধে তথ্য কার্ড বিতরণ, নারী ও শিশু নির্যাতন রোধ এবং ব্র্যাক আইন সহায়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির এ্যাসোসিয়েট অফিসার আছাদুল ইসলাম।উল্লেখ্য,উপস্থিত সদস্যবৃন্দ এ বৈঠকে নিজেরা তাদের সন্তানকে বাল্যবিবাহ দিবে না, নিজেরা নারী ও শিশু নির্যাতন করবে না এবং বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলে সেটা প্রতিরোধ করবে বলে শপথ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।