ঢাকাThursday , 1 September 2022
  • অন্যান্য

যশোর ঝিকরগাছায় খুনসহ ডাকাতির মালামাল উদ্ধার।

Link Copied!

 

মনা,যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছা বাজারে নৈশ প্রহরীকে হত্যা করে ব্যাটারির দোকানে ডাকাতির মামলার ৪ আসামি রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী বুধবার রাতে ৬টি ব্যাটারি ও ১২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা যশোর ডিবি পুলিশের এস আই মফিজুল ইসলাম ২৪ আগস্ট বরিশালের বাকেরগঞ্জের উত্তমপুর গ্রামের ইউনুছের ছেলে শাওন ইসলাম @ সোহাগ (২২), বিহারীপুর গ্রামের মৃত কাঞ্চন তালুকদারের শামীম তালুকদার (৩৭), পটুয়াখালী জেলা সদরের সেহাকাঠি গ্রামের লোকমান মৃধার ছেলে মাহাতাব মৃধা (২০) ও একই গ্রামের সিরাজ খাঁর ছেলে রিয়াজ খাঁ (৪২) আটক করে রিমান্ডে নেওয়া হয়। আদালতে রিমান্ডের আবেদন করলে ৩০ আগস্ট ৪ আসামিকে জেলাখানা থেকে নিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে আসামিরা চোরাই ও অনুদ্ধারকৃত মালামাল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। আসামিদের দেয়া তথ্য মতে নারায়ণগঞ্জ ও ঢাকা শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। নারায়নগঞ্জ ফতুল্লা মডেল থানা শহীদুলের বাড়ির বাড়াটিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির ছাদ দিয়ে পালিয়ে যায়। পরে ওই ভাড়া বাড়ি অভিযান পরিচালনা করে রিমান্ড প্রাপ্ত আসামি শাওন ওরফে সোহাগের স্বীকারোক্তি ও চোরাই মালামালে মধ্যে ১২ হাজার টাকা ২ সেট পুরাতন গাড়ির হেড লাইট ২টি স্প্রিং পাতি উদ্ধার করা হয়। এছাড়া রিমান্ড প্রাপ্ত আসামি সোহাগ গাজিকে সাথে নিয়ে ৩১ আগস্ট ঢাকার কেরানিগঞ্জ মডেল থানার চৌরাস্তা মোড়ের জনি টায়ার সংলগ্ন সরদার ব্যাটারি হাউজে অভিযান চালানো হয়। সেখান থেকে ৬ টি হামকো ব্যাটারি উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।