ঢাকাThursday , 1 September 2022
  • অন্যান্য

খুলনা পাইকগাছায় আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

Link Copied!

 

মনা, নিজস্ব প্রতিনিধিঃ

খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু বলেছেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে থেকে স্বাধীনতা বিরোধীদের পরাজিত করে নৌকার বিজয়কে ছিনিয়ে আনতে হবে। খুলনার পাইকগাছায় জাতীয় শোক দিবসের বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুধবার বিকেল ৬ টায় পাইকগাছা কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয় তা বাজারে এসে শেষ হয়। পরে বাজার চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রনেতা রায়হান পারভেজ রনি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, কাজল কান্তি বিশ্বাস,কওছার আলী জোয়ার্দার,আব্দুস ছালাম কেরু,আবুল কালাম আজাদ,শাহজাদা আবু ইলিয়াস, মঙ্ল মন্ডল,নির্মল কান্তি বৈদ্য,নির্মল চন্দ্র অধিকারী, এসএম রেজাউল হক,তৃপ্তি রঞ্জন সেন,কাজী জাহাঙ্গীর,এমএম আজিজুল হাকিম,সায়েদ আলী কালাই মোড়ল, পঞ্চনন সানা,এসএম শহবুদ্দিন শাহীন,আব্দুর রাজ্জাক রাজু,তানজিম মোস্তাফিজ বাচ্চু,আজমল হোসেন,,মাসুদুর রহমান মানিক,রমজান সরদার,রাশেদুজ্জামান রাসেল,একে নাসিম ও মোঃ মওদুদ আহম্মেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।