ঢাকাThursday , 1 September 2022
  • অন্যান্য

পাইকগাছায় ওএমএস চাউল খোলা বাজারে বিক্রি শুরু। উদ্বোধন।

Link Copied!

 

মনা, যশোর জেলা প্রতিনিধিঃ

পাইকগাছায় ওএমএস চাউল খোোলা বাজারে বিক্রয় করার শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার ৪ নং ওয়ার্ডে সরল গ্রামে ডিলার বিশ্বজিৎ দাস এর মিলে উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, খাদ্য পরিদর্শক দেবপ্রসাদ দাস, খাদ্য গুদাম কর্মকর্তা শিবু প্রসাদ ঘোষ, অফিস সহায়ক সাইদ।প্রতি কেজি ৩০ টাকা দরে ডিলারের মাধ্যমে খোলা বাজারে জন প্রতি ৫কেজি চাউল ক্রয় করতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।